Books: Research Centre
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র বর্ণাঢ্য জীবনের ছবি ভাষায়, রঙে বা আলোকচিত্রে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। কারণ তিনি তাঁর কীর্তির চেয়ে মহৎ। এই মহত্ত্বের কোন ছবি তোলা যায়না। জাতীয় চেতনার বিশাল উপলব্ধিতে তাঁর অবস্থান। তবু কেউ ভাষায়, কেউ রঙে, কেউ ছবিতে-মহামানুষের, মহানায়কের স্মৃতি ধরে রাখার চেষ্টা করেন। এই অ্যালবামটিও বাংলার মহানায়কের স্মৃতি ধরে রাখার এমনি একটি প্রচেষ্টা। বর্তমান ও ভাবী প্রজন্মের বাঙালির কাছে হবে এই অ্যালবাম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে সামান্য আলোকপাত।
বঙ্গবন্ধুর কিশোর জীবন
শুভ্র, অনিন্দ্য
অনিন্দ্য শুভ্র রচিত ‘বঙ্গবন্ধুর কিশোর জীবন’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর জীবন নিয়ে রচিত।
দেশবিভাগঃ ফিরে দেখা (Deshbibhag: fire dekha)
রফিক, আহমদ
ভারতবিভাগ (১৯৪৭, আগস্ট) এক ঐতিহাসিক রাজনৈতিক ট্র্যাজেডি হিসাবে বিবেচিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এ ইতিহাস এক বিরল রক্তাক্ত ঘটনা। এ ট্র্যাজেডি ও তার নায়কদের নিয়ে বিচারি-বিশ্লেষণ কম হয়নি ভারত, পাকিস্তান ও পশ্চিমা বিদগ্ধজনের হাতে। সে প্রক্রিয়া এখনো চলছে। তবে বাংলাদেশের গবেষক ও ইতিহাসবিদগণের মধ্যে এ বিষয়ে আগ্রহ তুলনামূলক ভাবে কম। দেশভাগ শুধু সম্প্রদায়গত বিভাজনেই নয়, স্বাধীনতা ও মানবিক চেতনা বিভাজনেরও এক অমানবিক ইতিহাস। দেশবিভাগের উত্তরপ্রভাব তেমন পরিচয়ও রেখেছে। তাই সে ইতিহাস জানা ও বোঝা ত্রিধাবিভক্ত ভারতীয় উপমহাদেশের রাষ্ট্র ও সমাজের জন্য, জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে ইতিহাসের অতিসংক্ষেপিত বিবরণসহ বিভাজনের ঠিক-বেঠিক, যৌক্তিকতা ও সঙ্গতি-অসঙ্গতি নিয়ে মুল্যায়নধর্মী গ্রন্থ দেশবিভাগ : ফিরে দেখা এবং তা মূলত একুশ শতকের চিন্তাভাবনা ও বিবেচনায়। এখানে রয়েছে একটি বড় প্রশ্ন : দেশভাগ কতটা অনিবার্য ছিল? পাঠক এ রচনায় দেশভাগের কিছু ভিন্নমাত্রিক বিচার-ব্যাখ্যা দেখতে পাবেন। সেখানেই গ্রন্থটির বৈশিষ্ট্য।
A. K Fazlul Huq, Suhrawardi and Moulana Bhashani: an intimate study of politicians and inside stories
Kamal, Kazi Ahmed
It is a man to man survey of the lives of five politicians. These leaders dominated politics of our country for decades and shaped its destiny according to their light.
বঙ্গীয় মুসলমান সমাজ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ও সাম্প্রদায়িকতা (Bongio musalman samaj: ouponibeshik shikkhabebostha o samprodyikota)
মোহাম্মদ, নূর
নূর মোহাম্মদ রচিত কতকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই বইটিতে অন্তভূক্ত করা হয়েছে। তিনি মূলত: যে ভাবে উপনিবেশিক শাসন, সেই শাসনে মুসলমান সমাজের অবস্থা এবং ইংরেজ শাসনে শিক্ষা ব্যবস্থার ওপর আলোচনার সূত্রপাত করে ভারতে সাম্প্রদায়িকতাকে সেই পরিপ্রেক্ষিতে উপস্থিত করার চেষ্টা করেছেন। নূর মোহাম্মদের লিখিত প্রবন্ধগুলির পাঠ যে কোন পাঠকের চিন্তাকে, বিশেষত: নতুন প্রজন্মের পাঠকদের চিন্তাকে, যে সমৃদ্ধ করবে এবং ইতিহাস বিষয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরী করবে।
বাংলাদেশ সাম্প্রদায়িকতা ও মৌলবাদ (Bangladesh samprodayikota o moulobad)
সিংহ, কঙ্কর
১৯৭১ সালে এক নদী বুকের রক্ত দিয়ে বাংলাদেশ সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ মুক্ত হয়েছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার পরম অর্জনকে অল্পদিনের মধ্যে অপশক্তি খামছে ধরেছে। ক্ষত-বিক্ষত করেছে রাষ্ট্রীয় মূলনীতিকে । কলংকিত করেছে তাঁর সংবিধানকে। স্বাধীনতার চার দশক পরেও আবহমান বাঙালি ও বাংলাদেশের সংস্কৃতির উত্তরাধিকার কিভাবে এবং কতটুকু গ্রহণ করবে সেই ব্যাপারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি।এখনও সবকিছু নিয়ে চরম বিতর্ক। যা কিছু স্বাধীনতার অহংকার তা নিয়ে দুই দলের অবস্থান বিপরীত মেরুতে।তারপরও মানুষ স্বপ্ন দেখে নতুন দিনের।বাংলাদেশ এগিয়ে যাবে আলোর পথে। দূর হবে তমসা, জয়ী হবে অসাম্প্রদায়িকতা, পরাজিত হবে মৌলবাদ – লেখক তাঁর গ্রন্থে এই আশাবাদ ব্যক্ত করেছেন।
Bangladesh: birth by fire
Andarson, Jack; Kliford, Jorg
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড এম নিকসন ও তার নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জার স্বাধীনতাকামী বাঙালি জাতি, গণতন্ত্রপ্রিয় মার্কিন জনগণ এবং বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে যে প্রতারণার খেলায় নামেন, যা ১৯৭১ সালে ভারত-পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে মানব সভ্যতাকে এক ভয়াবহ বিশ্ব যুদ্ধের মুখোমুখি এনে দাঁড় করায়- এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অপর দুই বৃহৎ শক্তি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও গণপ্রজাতন্ত্রী চীন স্বাধীনতার জন্য যুদ্ধরত এই দৈমাতৃক বদ্বীপ অঞ্চলের মানবগোষ্ঠীর ভাগ্য নিয়ে নিজ নিজ আধিপাত্য প্রতিষ্ঠার লক্ষে্য যে কুৎসিত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়,- বিশ্বখ্যাত মার্কিন সাংবাদিক জ্যাক এন্ডারসন ও তার সহযোগী জর্জ ক্লিফোর্ড পর্দার অন্তরালের সেই বিষ্ময়কর কাহিনী তুলে এনেছেন তাদের ‘এন্ডারসন পেপারস’ গ্রন্থের ‘বাংলাদেশ : বার্থ বাই ফায়ার’ অংশে, যা পুস্তকাকারে প্রকাশিত হয়েছে। এই অনুবাদ গ্রন্থ পাঠকের সামনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আরেক অজানা দিকেরই শুধু উন্মোচন করবে না- আমাদের স্বধীনতা যুদ্ধের ইতিহাস রচয়িতাদের কাছে একটি মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হবে।